পুষ্টিগুণ সমৃদ্ধ কাঠবাদাম কিভাবে খাবেন?
ODD বাংলা ডেস্ক: কাঠবাদাম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার-এ বিষয়ে কোন সংশয় না থাকলেও, কীভাবে তা খাওয়া উচিত এই নিয়ে নানান ভুল ধারণা প্রচলিত আছে।
একটি পুষ্টিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ‘দা নিউট্রিশন রিসার্স আমন্ড বোর্ড অব ক্যালিফর্নিয়া’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক ডা. স্বতী কলঙ্কার কাঠবাদামের উপকার খাওয়ার পদ্ধতি সম্পর্কে জানান।
যে কারণে প্রতিদিন কাঠবাদাম খাবেন:
কাঠবাদাম পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার যা শরীরে নানান কাজে লাগে। এটা হৃদপিণ্ডের জন্য ভালো। কারণ এটা সার্বিক কোলেস্টেরলের ‘লো-ডেনসিটি লিপোপ্রোটিন’ কমাতে সাহায্য করে। যা কোলেস্টেরলের খারাপ অংশ। এছাড়া ভালো কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
এটা ডায়াবেটিস সৃষ্টিকারী হিমোগ্লবিন ‘এ ওয়ান সি’ কমায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ওজন নিয়ন্ত্রণে ও স্বাস্থ্যকর খাবার তালিকায় কাঠবাদাম খুব ভালো। কারণ এটা পেট ভরপুর রাখতে সাহায্য করে।
প্রশ্ন হলো কাঠবাদাম খোসা-সহ নাকি ছাড়া খাবেন?
কাঠবাদাম অবশ্যই খোসা-সহ খেতে হবে। কারণ এতে আছে বহুমুখী গুণাগুণ। এটা পলিফেনলের ভালো উৎস এবং প্রাকৃতিক আঁশ সমৃদ্ধ।
রেফ্রিজারেইটরে রাখলে কি এর পুষ্টিগুণ নষ্ট হয়?
রেফ্রিজারেইটরে রাখলে কাঠবাদামের পুষ্টিগুণে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না বরং এটা কাঠবাদামের স্থায়ীত্ব বাড়ায়।
ভাজা কাঠবাদামও কি স্বাস্থ্যকর?
কাঠবাদাম ভাজা হলে তা কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। ভাজার ফলে বাদামের জলের উপস্থিতি কমে যায়। তাই কাঠবাদামের পুষ্টি উপাদান জমাট বাঁধা অবস্থায় থাকে। তাই যেভাবেই খাওয়া হোক না কেন, প্রতিদিন একমুঠ বা কয়েকটা কাঠবাদাম খাওয়া শরীরের জন্য ভালো।





Post a Comment