সমুদ্রের পানি এত লবণাক্ত কেন?
ODD বাংলা ডেস্ক: সমুদ্রের অধিকাংশ লবণ আসে এমন একটি প্রক্রিয়ায়, যেটি সংঘটিত হয় পৃথিবীর স্থলভাগে। বৃষ্টির জলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড থাকে, যার ফলে বৃষ্টির জল অ্যাসিডিক হয়।
এদিকে বৃষ্টির জলে ক্ষয়ে যায় স্থলের পাথর। ওই ক্ষয়ে যাওয়া পাথর থেকে নিঃসৃত হয় আয়ন, যেটি ইলেকট্রিক চার্জ বহন করে।
নদী ও ঝরনার জল শেষ পর্যন্ত এসব দ্রবীভূত আয়নকে নিয়ে ফেলে সমুদ্রে। বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর কারণে জল থেকে হারিয়ে যায় কিছু আয়ন। বাকি আয়নগুলো, বিশেষত সোডিয়াম ও ক্লোরাইড, জলেই থেকে যায়, এবং আরো বেশি জমাট বাঁধে।
মূলত এই দুটি আয়নের কারণেই সমুদ্রের জল নোনা হয়।
এক হিসেবে দেখা গেছে, সমুদ্রের সব জল যদি বাষ্পীভূত হয়ে যায় এবং লবণগুলো পৃথিবীপৃষ্ঠে সমানভাবে বিছিয়ে দেওয়া হয়, তাহলে ১৫২ মিটার পুরু একটি আস্তরণ পড়বে।





Post a Comment