মাঝ আকাশে বিমানের মধ্যে অন্তরঙ্গ হওয়ার সুযোগ, জেনে নিন খরচ

 


ODD বাংলা ডেস্ক: কয়েক বছর আগে এক যুগল বিমানের টয়লেটে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে সেই সময়ে এভিয়েশন বিশ্বের শোরগোল পড়ে যায়। এবার একটি এভিয়েশন প্রতিষ্ঠানই এই সুযোগ দিচ্ছে! অর্থ-কড়ি খরচ করে মাঝ আকাশে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া যাবে।

আমেরিকার লাস ভেগাসের এক বিমান সংস্থা এমন সেবার কথা ঘোষণা করেছে।


জানা গেছে, বিমানের ভেতরে যেখানে যুগল ঘনিষ্ঠ হবেন, সেই জায়গাটি পর্দা দিয়ে সম্পূর্ণ ঢাকা থাকবে। ওই বিশেষ ঘরটির কোথাও কোনো ক্যামেরা থাকবে না। অডিও রেকর্ডের সুযোগও থাকবে না। মানে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হবে।


এমন সুবিধা সম্বলিত ৪০০টির বেশি এমন বিমান আনছে প্রতিষ্ঠানটি। বিমানগুলোর পাইলটের জন্যও থাকছে নিষেধাজ্ঞা; ককপিট ছেড়ে বেরোতে পারবেন না তিনি। সব মিলিয়ে ৪৫ মিনিট সময় কাটানো যাবে এই বিমানে। 


লাস ভেগাস থেকে অবশ্য খুব দূরে যাবে না কোনো বিমানই। আকাশে চক্কর কাটবে। ৪৫ মিনিট এমন বিমানে সময় কাটানোর জন্য ভারতীয় মুদ্রায় খরচ হবে প্রায় ৮৫ হাজার টাকা। তবে এর পাশাপাশি বিয়ের জন্যও এই বিমান ভাড়া নেয়া যাবে। সেক্ষেত্রে সময় আরও একটু বেশি পাওয়া যাবে। সেক্ষেত্রে খরচ হবে লাখ টাকার মতো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.