যে চার লক্ষণে বুঝবেন সম্পর্কে সম্মানের ঘাটতি রয়েছে
ODD বাংলা ডেস্ক: ভালোবাসার পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে সম্মান করা জরুরি। সম্পর্কের মধ্যে সম্মান না থাকলে অচিরেই সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। সঙ্গীর প্রতি যতই ভালোবাসা প্রকাশ করুন না কেন, আপনি যদি তাকে সম্মান না করেন, তবে সেই ভালোবাসাকে তিনিও মন থেকে মেনে নেবেন না। আর না সম্মান করবেন।
তবে অনেকে বুঝেই উঠতে পারেন না যে তাদের সম্পর্কে সম্মান আছে কি নাই? তবে কিছু বিশেষ লক্ষণ দেখেই জানা যায় যে, আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে শ্রদ্ধার অভাব রয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক সে লক্ষণগুলো-
অনুভূতির গুরুত্বের অভাব
আপনি যতই মানসিক আঘাতের মধ্য দিয়ে যান না কেন, আপনার সঙ্গী কখনই আপনার অনুভূতির দিকে মনোযোগ দেয় না। যদি তিনি আপনার অনুভূতিকে গুরুত্ব না দেয় তবে, তিনিও আপনার থেকে সেই গুরুত্বটা পাবে না। এটি একটি লক্ষণ যে তার আপনার প্রতি শ্রদ্ধার অভাব রয়েছে।
উপেক্ষা করা
যদি আপনার সঙ্গী কোনো বিষয়ে উপেক্ষা করে বা আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ না করে, তবে ধরে নিন যে তিনি আপনাকে সম্মান করে এমনটা নয়। আসলে তিনিও আপনার কথার পরোয়া করেন না। যদি জিনিসগুলো অর্থপূর্ণ না হয়, তবে এটি স্পষ্ট যে সেগুলো আপনার কাছেও কিছু অর্থপূর্ণ নয়।
সীমাবদ্ধতার পালন
প্রত্যেক ব্যক্তির নিজস্ব সীমা রয়েছে, যার বাইরে সে কাউকে আসতে দেয় না। আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গী আপনার সেই সীমা ক্রস করছে, তাহলে এর মানে হল যে তিনিও আপনাকে পাত্তা দেয় না। প্রত্যেকের জীবনে একটি বৃত্ত থাকে, যা সঙ্গীরও খেয়াল রাখা উচিত।
কথা বলার ধরন
সঙ্গী যদি আপনার কথায় একেবারেই মনোযোগ না দেয় এবং শুধুমাত্র তার নিজের কথাই আপনাকে বলতে চায়, তাহলে বোঝা যায় সে আপনার প্রতি আগ্রহী নয়। তার মানে সে আপনার কথাকে সম্মান করে না। যদি সে ইচ্ছাকৃতভাবে আপনাকে এমন কিছু বলে যা আপনাকে দুঃখ দেয়, তবে বুঝুন আপনাদের দুজনের মধ্যে কোনো সম্মান আর অবশিষ্ট নেই।





Post a Comment