এক চার্জেই যাওয়া যাবে ৮০ কিলোমিটার

 


ODD বাংলা ডেস্ক: বাজারে এসেছে নতুন একটি ইলেক্ট্রিক সাইকেল। সাইকেলটিতে করে এক চার্জেই যাওয়া যাবে ৮০ কিলোমিটার। হেলিও এইচ-১০০ নামের এই সাইকেল বাজারজাত করেছে ভারতের কর্ণাটক রাজ্যের টাচ ইলেক্ট্রিক। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


হাইব্রিড স্টাইলের ইলেক্ট্রিক সাইকেলটির মূল্য ধরা হয়েছে প্রায় ৫০ হাজার রুপি। এর অন্য মডেলগুলো হলো- হেলিও এম-১০০, হেলিও এম-২০০, হেলিও এইচ-২০০। সাইকেলটির নির্মাতা প্রতিষ্ঠান টাচ ইলেক্ট্রিকের ওয়েবসাইট থেকে এটি বুকিং দেয়া যাচ্ছে।


নতুন এই সাইকেলটি ব্যবহারকারীদের চলাফেরায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।


টাচ ইলেক্ট্রিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রঘু কেরাকাট্টি বলেন, ‘হেলিও এইচ-১০০ নামে এই ইলেক্ট্রিক সাইকেল বাজারে নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। নতুন ইলেক্ট্রিক সাইকেল হেলিও এইচ-১০০ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে। সাইকেলটি ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ২৫০-ডব্লিউ রিয়ার বিএলডিসি হাব মোটর দিয়ে তৈরি।’


সাইকেলটি তৈরি করা হয়েছে ভারতের কর্ণাটকের মহিশূরের ম্যানুফ্যাকচারিং ইউনিটে। এটি দেশটির সব অঞ্চলেই চালানো যাবে। তবে ভারতে  সাইকেলটি পাওয়া যাবে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.