সুশান্তের মৃত্যুর পর কাজে ফিরলেন রিয়া


 

ODD বাংলা ডেস্ক: বলিউড সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর খবরের শিরোনামে আসেন মডেল-অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রেমিকের জন্য খেটেছেন জেলও। সম্মুখীন হয়েছেন হৃদয়বিদারক প্রশ্নের। তবে সত্যের সাহায্যে এগিয়ে গেছেন তিনি।


এবার কাজে ফেরা পালা। সুশান্তের মৃত্যুর পর রিয়ার জীবন অনেকটাই এলোমেলো হয়ে যায়। যার ফলে দীর্ঘদিন ছিলেন কাজের বাহিরে। এবার নতুন করে কাজে ফেরার ঘোষণা দিলেন বেঙ্গলই অভিনেত্রী।


জীবন ঝড়ে টিকে থেকে দু’বছর পর কাজে ফিরেছেন তিনি। বলা যায়, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। অনুরাগীদের নিজেই জানিয়েছেন সে কথা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘গতকাল দু’বছর পর কাজে ফিরলাম। যারা আমার পাশে ছিলেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। জীবনের যাই ঘটুক, সূর্য সব সময় উজ্জ্বলই থাকবে। কখনও হার মানবেন না।’


ক্যাপশনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন রিয়া। ভিডিওতে দেখা যায় একটি রেডিও স্টেশন। তার হাতে একাধিক কাগজ পত্র। তবে কিসের কাগজ সেগুলো তিনি ক্যাপশনে জানান নি। রিয়ার এই ভিডিও দেখে ভক্তরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.