কানিয়েকে ডিভোর্স দেওয়ার কারণ জানালেন কিম কার্দাশিয়ান

 


ODD বাংলা ডেস্ক: কেন র‍্যাপার কানিয়ে ওয়েস্টকে ডিভোর্স দিয়েছেন, তা ব্যাখ্যা করে এখন প্রশংসিত হচ্ছেন কিম কার্দাশিয়ান। 


ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই ৪১ বছর বয়সী মডেল, ব্যবসায়ী ও টিভি ব্যক্তিত্ব। 


সাক্ষাৎকারে কিম বলেন, "অনেক বছর ধরে আমি শুধু একটি কাজই করেছি। মানুষকে খুশি করেছি। কিন্তু গত দুই বছরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে খুশি করব। এবং তা করতে পেরে খুবই ভালো লাগছে আমার।"

নিজের মধ্যে আসা এ পরিবর্তনের ফলেই ডিভোর্সের পথে হেঁটেছেন বলে জানিয়েছেন এই কার্দেশিয়ান। 


"এসব পরিবর্তনের জন্যই যদি এ বিচ্ছেদ হয়ে থাকে, তবুও আমি বলব নিজের প্রতি সৎ হওয়ার প্রয়োজন আছে। আমি নিজেকে বেছে নিয়েছি। এবং আমি মনে করি নিজেকে বেছে নেওয়াটা কোনো অপরাধ নয়," বলেন কিম। 


সাক্ষাৎকারে সামনে নিজেকে নিয়ে কী পরিকল্পনা করছেন, তাও জানান কিম। বলেন, "আমি ভালোভাবে খাবো, আমি ব্যায়াম করব। আমি আরও মজা করব। এবং নিজের সন্তানদের ও যারা আমাকে খুশি করে তাদের সঙ্গে বেশি সময় ব্যয় করব। 


"আমি আমার ফোন নামিয়ে রাখব। ইন্সটাগ্রামে কোনো কিছু দেখতে না চাইলে আমি আনফলো করে দেব।" 


সাক্ষাত্কারটি প্রকাশিত হওয়ার পর থেকেই এই কার্দাশিয়ানকে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্তরা। 


সাত বছর একই ছাদের নিচে থাকার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে কানিয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন কিম। একসঙ্গে তাদের চারটি সন্তান রয়েছে।


বিচ্ছেদের পর থেকেই একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করেছেন এই দুই তারকা। কানিয়ে একাধিকবার বলেছেন, কিম তাকে সন্তানদের সঙ্গেও সাক্ষাৎ করতে দেয় না। 


বর্তমানে কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে প্রেম করছেন কার্দাশিয়ান। আর অভিনেত্রী জুলিয়া ফক্সের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ওয়েস্ট। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.