শরীরে ভিটামিন ডি’র ঘাটতি করোনা পরিস্থিতি আরো জটিল করে তোলে
ODD বাংলা ডেস্ক: ভিটামিন ডি একজন সুস্থ মানুষের শরীরের জন্য জরুরি এ কথা আমরা সবাই জানি। তবে করোনার সাথে ভিটামিন ডি’র সম্পর্ক আছে এ কথা অনেকের অজানা। নতুন এক গবেষণা বলছে, করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির সঙ্গে ভিটামনি ডি’র সম্পর্ক রয়েছে। প্লস ওয়ান জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
এপ্রিল ২০২০ থেকে শুরু করে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের উপর একটি গবেষণা করা হয়। এক্ষেত্রে রোগীর শরীরে সেই সময়ে এবং তার থেকে দুই বছর আগে থাকা ভিটামিন ডি’র তুলনামূলক আলোচনা করা হয়। তারপর বিশেষজ্ঞরা একটি সিদ্ধান্তে আসেন।
এক্ষেত্রে শরীরে ভিটামিন ডি ২০ এনজি/ মিলি থাকলে সমস্যা তৈরি হতে পারে। আবার শরীরে ভিটামিন ৪০ এনজি/ মিলি থাকলে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে।
বিজ্ঞানীরা দেখিয়েছেন, শরীরে যদি ভিটামিন ডি পর্যাপ্ত থাকে আর তখন যদি করোনায় হয় তাহলে পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আশঙ্কা কম। অপরদিকে ভিটামিন ডি-এর অভাব থাকা মানুষের করোনা খারাপ দিকে যাওয়ার আশঙ্কা ২৫.৫ শতাংশ।
বয়স, লিঙ্গভেদে এবং বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের ওপর এই গবেষণা করা হয়। গবেষণায় দেখা গিয়েছে, সব ধরনের মানুষের ক্ষেত্রেই ভিটামিন ডি কম থাকলে সমস্যা হচ্ছে।
ভিটামিন ডি বাড়ানোর উপায়:
শরীরে ভিটামিন ডি কম থাকলে শরীরের অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। তাই সাবধান থাকতে হবে। এক্ষেত্রে শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি তৈরি করতে চাইলে সূর্যের আলোয় দাঁড়াতে হবে। দিনে অন্তত ১৫ থেকে ২০ মিনিট সূর্যের আলোয় দাঁড়ান। এতে শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হবে।





Post a Comment