মানিব্যাগে টাকা থাকছে না, এই ৪ জিনিস নেই তো!
ODD বাংলা ডেস্ক: সবাই সংসারে সুখে-শান্তিতে থাকতে চান। আর সংসারের সব প্রয়োজন মেটাতে অর্থের দরকার। তবে শুধু অর্থ উপার্জন করলেই হবে না। তার সঙ্গে সেই অর্থের সঞ্চয় করাও প্রয়োজন। যদি অর্থ উপার্জন করে বেরিয়েই যায়, তাহলে সংসারে সবসময় অভাব-অনটন দেখা দেয়। বর্তমান সময়ে স্টাইল করার জন্য একেক সময়ে একেক রকম মানিব্যাগ ব্যবহার করে থাকি। তবে মনে রাখা দরকার, এই মানিব্যাগের ওপর নির্ভর করে অর্থভাগ্য।
মানিব্যাগে টাকা ছাড়াও এমন অনেক জিনিস রাখা হয়, যার কেনো প্রয়োজন হয় না। পার্স বা মানিব্যাগে এই জিনিসগুলি রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে মানিব্যাগে ৪টি জিনিস রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি যদি পার্সের এই অপ্রয়োজনীয় জিনিসগুলি বের না করেন, তাহলে অর্থের অভাব, টাকার টানাটানি হবে। প্রচুর আয় হলেও আপনি অতিরিক্ত খরচ বাঁচাতে পারবেন না। ফলে অর্থের অভাব প্রকট হবে। অর্থ সঙ্কট থেকে বাঁচতে চলুন জেনে নেয়া যাক কোন ৪টি জিনিস মানিব্যাগে রাখা ঠিক না।
১. পার্সে ওষুধ রাখা: এই কাজটি অনেকেই করে থাকেন। বিশেষ করে যারা প্রায়ই অসুস্থ থাকেন, তারা তাদের পার্সে ওষুধ রাখেন। কিন্তু বাস্তু মতে পার্সে ওষুধ রাখলে নেতিবাচক শক্তি বাড়ে, যা আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
২. পুরানো বিল: সাধারণত কেনাকাটা করার সময়, অনেকেই তাদের পার্সে টাকা লেনদেনের বিলগুলো রেখে দেন। সেগুলো দীর্ঘদিন পার্স থেকে বের করেন না। বাস্তু মতে এই অভ্যাসে নেতিবাচক শক্তি বাড়ে, যার ফলে অর্থের ক্ষতি হতে পারে।
৩. পার্সে চাবি: কেউ কেউ ঘরের তালা লাগানোর পর চাবিটি পার্সে রাখেন। কিন্তু বাস্তু মতে এই অভ্যাস অর্থ শঙ্কট বাড়িয়ে তুলতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, মানিব্যাগে চাবি রাখলে নেতিবাচক শক্তি বাড়ে, যার ফলে অর্থের ক্ষতি হতে পারে।
৪. পার্সে খাদ্য সামগ্রী: মহিলারা অফিসে যাওয়ার সময় তাদের পার্সে কিছু ফল বা চকলেট রাখেন। তবে বাস্তু মতে এই অভ্যাস আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে।





Post a Comment