বাসন মাজার সাবানেই মেঝে হবে ঝকঝকে
ODD বাংলা ডেস্ক: আজকাল বেশিরভাগ বাড়ির মেঝেতেই টাইলস বসানো হয়ে থাকে। অনেকেরই আবার মেঝেতে পাথর বসানোর শখ থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যদি টাইলস বা পাথরের রং হয় সাদা, তবে সেই মেঝে ময়লা হওয়ার সম্ভাবনাও থাকে অনেকটাই বেশি। নিয়মিত পরিষ্কার করলেও এই ধরনের মেঝের দাগ তোলা সহজ নয়।
এবার এই টাইলস বসানো মেঝের দাগ তোলার জন্য এক অভিনব পন্থার সন্ধান দিলেন অস্ট্রেলিয়া নিবাসী এক নারী।
জ্যাকি নামক ওই নারী জানিয়েছেন, ঘর মোছার জন্য তিনি ব্যবহার করছেন বাসন মাজার সাবান! এক দিন হঠাৎ করে ঘর মোছার জলে বাসন মাজার সাবান পড়ে যাওয়ার পরই বিষয়টি সম্পর্কে অবগত হন তিনি। সাধারণত ঘর মোছার জন্য যে ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার তুলনায় নাকি কয়েকগুণ ভালো কাজ করে এটি।
তবে বাসন মাজার সাবান নির্বিচারে জলে গুলে নিলেই সুফল মিলবে এমন নয়। অর্ধেক বালতি গরম জলে গুলে নিতে হবে এক টুকরো সাবান। প্রথমে এই মিশ্রণটি দিয়ে মেঝে মোছার পর একটি আলাদা বালতিতে ঠান্ডা জল নিয়ে ফের একবার মুছতে হবে মেঝে।
জ্যাকির দাবি, এই টোটকায় মিলেছে অভাবনীয় সুফল। দীর্ঘদিনের জমে থাকা ময়লা সাফ হয়ে মেঝে হবে ঝকঝকে। তবে এই পদ্ধতিতে মেঝে সাফ করার পড় মেঝে অত্যন্ত পিচ্ছিল হয়ে থাকে। কাজেই এই পদ্ধতি হাতে কলমে চেষ্টা করে দেখতে চাইলে হতে হবে অত্যন্ত সতর্ক।





Post a Comment