ভারতীয় তরুণীকে বিয়ে, পাকিস্তান সফরে যাবেন না ম্যাক্সওয়েল
২৩ বছর পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অজিরা। তবে সেই সফরে থাকবেন না ম্যাক্সওয়েল। সতীর্থরা যেদিকে ঐতিহাসিক পাকিস্তান সফর নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, সেদিকে ম্যাক্সওয়েল প্রস্তুতি নিচ্ছেন বিয়ে নিয়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিল ভাষায় ছাপানো ম্যাক্সওয়েল ও ভিনির বিয়ের নিমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলছে আলোচনা। পাকিস্তান সফরে না গেলেও আইপিএলে খেলবেন ম্যাক্সওয়েল। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলের শুরুর কিছু ম্যাচ মিস করবেন তিনি।
পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ম্যাক্সওয়েল জানান, যখন আমি বোর্ডের কাছে ছুটি চেয়েছিলাম সে সময় পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। বিয়ের দিনক্ষণ ঠিক করার পর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়।
উল্লেখ্য, পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুইদল। এরপর ১২ মার্চ করাচিতে ও ২১ মার্চ লাহোরে সিরিজের বাকি দুইটি টেস্ট অনুষ্ঠিত হবে।
রাওয়ালপিন্ডিতে তিনটি ওয়ানডে ম্যাচ গড়াবে যথাক্রমে ২৯, ৩১ মার্চ ও ২ এপ্রিল। আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল। টি-টোয়েন্টি ম্যাচও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।





Post a Comment