চাকরিচ্যুত করার হুমকি দেওয়ায় সুপারশপে আগুন দিলেন কর্মচারী
ODD বাংলা ডেস্ক: রাশিয়ার এক কর্মচারীকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়ায় একটি সুপারশপে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। এতে প্রতিষ্ঠানটির কয়েক লাখ পাউন্ডের ক্ষতি হয়েছে বলে জানান ওই দোকানের ম্যানেজার।
৩৩ বছর বয়স্ক স্নাইডার রাশিয়ার টোমাস্কে অবস্থিত ওই দোকানের পণ্যের দাম পরিবর্তন করছিলেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনার পর দোকানের ম্যানেজার তাকে বকাঝকা করেন। পরে স্নাইডার দোকান থেকে বের হওয়ার আগে অ্যালকোহলে আগুন ধরিয়ে দিয়ে চলে যান।
পুলিশের বরাত দিয়ে বলা হয়, স্নাইডারের কাজ ছিল প্রাইস ট্যাগের লেবেলগুলোকে পরিবর্তন করা। কিন্তু তিনি একটি পণ্যের দাম অন্য পণ্যের সঙ্গে গুলিয়ে ফেলেন। এতেই বাধে বিপত্তি। দোকানের ম্যানেজার এ বিষয়ে তাকে বারবার সতর্ক করেন। ফলে তিনি রেগে গিয়ে এই কাণ্ড করে বসেন।
পুলিশ গত মঙ্গলবার স্নাইডারকে অগ্নিসংযোগ এবং কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তিগত বিরোধের অভিযোগে গ্রেফতার করে। পুলিশের কাছে ঘটনা স্বীকার করে তিনি বলেন, 'কাউন্টারের সামনে সাদা স্পিরিট ছিল। আমি সেটা স্প্রে করে আগুন ধরিয়ে দিই। আগুন জ্বলে উঠলে একজন নিরাপত্তারক্ষী আগুন নেভাতে দ্রুত এগিয়ে যান। এরপর আমি বাসায় ফিরে আসি।'
প্রকাশ হওয়া একটি ভিডিও ফুটেজে স্নাইডার আলেকজান্ডারকে দোকানে আগুন দিতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা ক্রেতারা ভয়ে চিৎকার করতে থাকেন। তারা সবাই ক্রিসমাসের জন্য কেনাকাটা করছিলেন।
দোকানের আরেকজন কর্মী বলেন, 'আমরা দোকানের বেকারির দিকটাতে ছিলাম। সেখান থেকেই গুলি করার মতো শব্দ শুনি। এরপর দেখলাম এদিক-সেদিক আতশবাজি ফুটছে।'
দোকানের মধ্যে প্রায় দুইশ জন মানুষ ছিলেন। তবে কেউই হতাহত হননি। অগ্নিসংযোগের ঘটনায় টমাস্কের আকাশ দীর্ঘক্ষণ কালো ধোঁয়াতে ঢাকা থাকে। আগ্নিনির্বাপক কর্মীদের ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।





Post a Comment