আজই সরকারের সাহায্যে শুরু করুন এই ব্যবসা চলবে সারাবছর, জীবনে বন্ধ হবে না আয়

 


ODD বাংলা ডেস্ক: ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। আমাদের দেশের কৃষকদের অন্নদাতা বলে ডাকা হয়। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে অন্নসংস্থান করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের দেশের কৃষকরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জীবনে। প্রতিদিনের জীবন অতিবাহিত করার জন্য কঠোর পরিশ্রম করেও সচ্ছল জীবন যাপন করতে পারেন না তাঁরা। আজকের দিনে কৃষকদের অর্থনৈতিক অবস্থা বেশ উদ্বেগজনক আমাদের এই ভারতবর্ষে।


কৃষকদের চাষবাসের উপর নির্ভর করে থাকতে হয়, অন্য কোন জীবিকা বেছে নিতে পারেন না তাঁরা। প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্যান্য ক্ষয়ক্ষতি হলে মোটা সুদে টাকা ধার করতে হয় কৃষকদের, সেই টাকা শোধ করতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রত্যেক কৃষকদের। এই পরিস্থিতিতে ভারতীয় সরকার এমন কিছু স্কিম নিয়ে এসেছে যা প্রত্যেক কৃষকদের পক্ষে কিছুটা উপকারী প্রমাণিত হতে পারে।


এই স্ক্রিমগুলির মাধ্যমে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন, সাথে করতে পারেন প্রচুর উপার্জন। চলুন জেনে নেওয়া যাক এই স্কিম সম্পর্কে বিস্তারিত। এই স্কিমটির নাম প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা। এই প্রকল্পের অধীনে কৃষকদের মাছ খাওয়ানোর যন্ত্র এবং গুণমান পরীক্ষার ল্যাবের সুযোগ-সুবিধা দেওয়া হয়। পাশাপাশি চাষীদের মাঝে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়।


এই প্রকল্পের অধীনে কৃষকদের রিসারকলেটরি অ্যাকুয়াকালচার, বায়োফ্লক, ফিশ ফিড মেশিন, এটি শীতাতপ নিয়ন্ত্রণ যান, এবং মাছ পালন করতে দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে কৃষকরা খাঁচা মাছ চাষ, রঙিন মাছ চাষ, প্রচার এবং ব্র্যান্ডিংয়ের মতো অন্যান্য মাছ চাষের সাথে সম্পর্কিত সুযোগ সুবিধাগুলি পান। দেশের কৃষকদের মাছ চাষের জন্য উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে এই প্রকল্প নিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকার। এই মৎস্যসম্পদ যোজনার নাম দেওয়া হয়েছে নীল ক্রান্তি। এই প্রকল্পের জন্য কৃষক ছাড়ার আবেদন করতে পারেন মাছ বিক্রেতা, স্বেচ্ছাসেবক দল, মাছ ব্যবসায়ীরা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.