হানিমুনে কোথায় যাবেন ভাবছেন?
ODD বাংলা ডেস্ক: হানিমুনে কোথায় যাবেন? এমন শিরনামের আলোচনায় আমরা তুলে ধরেছি কিছু দেশের তালিকা, যেখানে আপনি বউ নিয়ে ঘুরে আসতে পারেন অনায়াসে। কথা দিচ্ছি, এর কোনো দেশে আপনি গেলে নারাজ হবেন না। কারণ এই সব দেশে এক সপ্তাহ ঘুরে দেখার মত অনেক কিছুই রয়েছে। বরং এক সপ্তাহর জন্য গিয়ে আপনাকে অনেক কিছু না দেখেই চলে আসতে হবে।
তবে এই ৫ টি জায়গা যদি কারো পছন্দ না হয়, তাদের জন্য নিয়ে আসছি আরো পাঁচটি দেশের সন্ধান। যেখানে গেলে নিশ্চিতভাবে বলতে পারি, আসতে মন চাইবে না। চলুন জেনে নিই সেই পাঁচটি দেশের নাম।
ইংল্যান্ড
কী নেই এই দেশটিতে? টাওয়ার অফ লন্ডনে অ্যানিবলিনের মুণ্ডহীন আত্মার ঘুরে বেড়ানোর গল্প তো সকলের চেনা। ব্রিটেনের এই রাজা-রানি তাদের হানিমুন কাটিয়েছিলেন থর্নবেরি দুর্গে। ইতিহাস যদি ক্ষুধিত পাষাণের মতো আপনাকে হাতছানি দেয় তবে এখানেই কাটাতে পারেন আপনিও। করতে পারেন জীবনের প্রথম মধুচন্দ্রিমা।
চিলে
চিলে। এই দেশটিতে অনেকের আগ্রহ একটু বেশী। বিশেষ করে যারা জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, পদার্থবিদ্যা নিয়ে জানার আগ্রহ রাখেন তারা এই দেশটিকে নিজেদের প্রথম পছন্দে রাখতে পারেন। আর সেসব লোকদের কথা ভেবে চিলে তৈরি হয়েছে রিসোর্ট। যেখানে ডোম শেপের কটেজগুলি বানানো হয়েছে, যাতে ঘরে বসে তারা দেখতে পারেন সবকিছু। তাছাড়া আছে টেলিস্কোপ, রাতের হর্সরাইডিং। সত্যি বলতে এই দেশটিতে মধুচন্দ্রিমা করতে চাইলে অনেক কিছু দেখতে পাবেন।
ওয়াইন হানিমুন
হানিমুনের জন্য আদর্শ একটি জায়গা ওয়াইন হানিমুন। বিশেষ করে বিয়ের প্রথম দিনগুলো সকলেই অন্যরকম ফুর্তিতে কাটাতে চায়। এই জন্য এটি একটি পছন্দের জায়গা হতে পারে। বিস্তীর্ণ ভাইনইয়ার্ডে ঘুরে বেড়ানো, দেখে নেওয়া কেমন করে তৈরি হয় ওয়াইন আর দিনের শেষে আকণ্ঠ ডুবে যাওয়া সে মদে। রোমাঞ্চের চূড়ান্ত পর্যায় সেখানে বলা যায়। ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চল তো এর জন্য বিখ্যাতই তাছাড়াও আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া—সব মহাদেশেই অজস্র মানুষ সেখানে জড়ো হয় দেখতে। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন সেখান থেকে।
অ্যামাজন রেইনফরেস্ট
অ্যামাজনের নাম শুনেছেন সবাই। সেখানে যেতে চায় না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আপনি চাইলেও সেখানে আপনার মধুচন্দ্রিমা সেরে আসতে পারেন। রোমাঞ্চকর সময় ব্যয়ের কথা ভাবছেন আপনি, কিন্তু অ্যামাজন থাকবে তা কী করে হয়। তাই ঘুরে আসতে পারেন অ্যামাজন রেইনফরেস্ট থেকে। বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন সুযোগ-সুবিধার রিসোর্ট রয়েছে তাতে। তবে আধুনিক ব্যবস্থাসম্পন্ন ট্রি-হাউস কিন্তু সব চেয়ে সেরা। আপনি চাইলে ট্রি হাউজেও থাকতে পারেন।
পৃথিবীর শেষ প্রান্ত যেতে পারেন
সকলের স্বপ্ন আছে, পৃথিবীর শেষ প্রান্তে কী আছে গিয়ে দেখবার। যদি এমন হয় আপনার সেই স্বপ্নও পূরণ হল, আবার আপনার প্রিয় মানুষটিকে নিয়েও ঘুরে আসা হল, তাহলে কেমন অনুভূতি হবে আপনার? আরো ভালো হয় যদি জীবনের প্রথম হানিমুনটা সেখানেই হয়, ভাবছেন? একেবারে ভাবার প্রয়োজন নেই। অ্যাডভেঞ্চারে যারা পছন্দ করেন, তেমন দম্পতির সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে এই অভিজ্ঞতা। বেশ কিছু ট্যুর অপারেটর রয়েছে যারা নিয়মিত পৃথিবীর শেষপ্রান্তের এই মহাদেশ ভ্রমণের দায়িত্ব নেয়। আইএএটিও ওয়েবসাইটে তার তালিকা পাওয়া যায়। তাছাড়া প্রতি বছর ব্রিটেনের সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ একটি বিশেষ ট্যুর-এর আয়োজন করে। প্রথাগত নিয়মের বাইরে হাঁটতে হলে যেতেই পারেন এমন আশ্চর্য হানিমুনে। তাই আর দেরী না করে এখনই তৈরি হয়ে পড়ুন, পৃথিবীর শেষ প্রান্তে যাবার।
আশা করছি আমার এই বিবরণ ভ্রমণপিপাসুদের জন্য অনেক কাজে আসবে। আর যারা নতুন বউ নিয়ে নতুন জায়গায় যেতে চান, তাদের জন্য এর চেয়ে ভালো কোন স্পট হতে পারে না। তাই দেরী না করে এখনই ভিসা বানাতে দিন। আর ঘুরে আসুন এর মধ্য থেকে আপনার পছন্দের কোন জায়গা থেকে। ডেইলি বাংলাদেশের সঙ্গে থাকুন। আর প্রয়োজনীয় খবর সবার আগে পেতে লাইক শেয়ার দিন ডেইলি বাংলাদেশের ফেসবুক পেজটি।





Post a Comment