‘সোনার’ উপর ঘুমাতে চান?
ODD বাংলা ডেস্ক: সোনা দিয়ে তৈরি জিনিসের প্রতি মানুষের আগ্রহের কোনো কমতি নেই। কারণ প্রচাীনকাল থেকেই এটি আভিজাত্যের অন্যতম প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকেরই ইচ্ছে সোনার বিছানায় ঘুমানোর। এবার সে স্বপ্ন সত্যি করতে প্রস্তুত ইতালির মিলানের পাঁচতারা একটি হোটেল।
হোটেলটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি করেছে ‘বেডকভার’। ইতালির ওই হোটেল সংস্থার দাবি বিশ্বের সবচেয়ে দামি বেডকভার এটি। দাম ছ’ অঙ্ক ছাড়িয়ে। লিলেন কাপড়ে সঙ্গে সোনায় বোনা বেডকভারে ঘুমাতে হলে যে পকেট কতটা ফাঁকা করতে হবে তা কি আর বলার অপেক্ষা রাখে!
হোটেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রেসিডেন্সিয়াল স্যুটের অতিথিদের জন্য বিশেষ এক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। সেই অফারে খরচ হবে ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা।





Post a Comment