যমজ গ্রহাণুর আবিষ্কারে বিজ্ঞান মহলে শুরু আলোচনা

 বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর বিজ্ঞানীরা ওই দুই গ্রহাণুর আদিতে ফিরে যেতে সক্ষম হয়েছিলেন। যমজ গ্রহাণুর অবস্থান কোথায় ছিল তা কিছুটা বোঝা সম্ভব হয়েছে। অরবিটার গণনার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পারেন যে বেশ কিছুদিন আগে পর্যন্তও এই দুই গ্রহাণু আসলে একটিই গ্রহাণু ছিল। দুটো মডেলে গবেষণা করে তাঁরা আরও বলেন যে, ২৩০ থেকে ৪২০ বছর কিংবা ২৬৫ থেকে ২৮০ বছর— এই দুইয়ের মধ্যেই মূল গ্রহাণু থেকে ভেঙে এই দুই গ্রহাণু তৈরি হয়েছে। Royal Astronomical Society journal মাসিক সংখ্যায় ৮ ফেব্রুয়ারি এইসংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ওই গবেষণার পুরোধা Petr Fatka জানিয়েছেন, এরকম নব্য গ্রহাণু খুঁজে পাওয়া সত্যিই বেশ আশ্চর্যের ব্যাপার। আনুমানিক ৩০০ বছর আগে এদের সৃষ্টি হয়েছে। এমন গ্রহাণু সচরাচর সত্যিই দেখা যায় না। মহাজাগতিক বিষয়বস্তুর সময়কালের ক্ষেত্রে ৩০০ বছর নেহাতই কম। আর তাই এই যমজ গ্রহাণুর আবিষ্কার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.