ভালোবাসা দিবস উদযাপন হোক একটু অন্য ভাবে

 


ODD বাংলা ডেস্ক: আজ ভালোবাসা উদযাপনের দিন। ভালোবাসার এই উৎসবে মেতে উঠেছেন অনেকেই। তবে অনেকেই মনে করেন যে, ভালোবাসার বিশেষ কোনো দিন হয় না। বছরের প্রতিটি দিনই ভালোবাসার দিন হতে পারে। তবু্ও বিশ্বায়নের হাত ধরে পাশ্চাত্য সংস্কৃতির যে চল বাংলায় প্রবেশ করেছে তাকে এড়িয়ে চলা মুশকিল। 

তাইতো বসন্ত ও ভালোবাসার এই বিশেষ দিনটি মনের মানুষের সঙ্গে কীভাবে কাটানো যায় তা নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা সেরে নিচ্ছেন অনেকেই। কিন্তু কোনোটাই যেন ঠিক মনের মতো হচ্ছে না। তারমধ্যে রয়েছে করোনা সংক্রমণের ভয়। তাই সুরক্ষাবিধি ভুলে গেলেও চলবে না। সব কিছু মাথায় রেখে এই প্রেম দিবসটা না হয় একটু অন্য রকম কাটুক। কীভাবে? চলুন জেনে নেয়া যাক- 


প্রাণ খুলে গল্প করুন


সম্পর্ক যতই দীর্ঘ হোক একে অপরকে উজার করে বলার মতো গল্পের কখনো অভাব হয় না। সারা বছর কর্মব্যস্ততায় দু’-একবার দেখা সাক্ষাৎ আর হোয়াটসঅ্যাপে কুশল সংবাদ আদান প্রদান ছাড়া একসঙ্গে মন খুলে কথা বলাই হয় না। ভালোবাসার এই বিশেষ দিনে সব ব্যস্ততাকে পেছনে ফেলে জমে থাকা গল্পে মেতে উঠুন দু’জনে।


শহর ছেড়ে বেরিয়ে পড়ুন


প্রেমের জন্য বরাদ্দ এই বিশেষ দিনে শহরে পা ফেলাই দুষ্কর। ভালোবাসার ভিড় যেন আষ্টেপৃষ্ঠে ধরে শহরটাকে। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে এই নাগরিক কোলাহল থেকে দূরে কোথাও বেরিয়ে পড়তে পারেন।


নিজে হাতে রান্না করতে পারেন


১৪ই ফেব্রুয়ারিতে দেখার মতো অবস্থা হয় শহরের রেস্তরাঁগুলো। ঠাসাঠাসি ভিড়ে একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে দাঁড়িয়ে থাকে বিলাসিতায় মোড়া রেস্তরাঁগুলো। সংক্রমণের হার কমলেও। নতুন করে আক্রান্ত হওয়ার আশঙ্কা এখনো কমেনি। তাই সব দিক বজায় রাখতে এই বিশেষ দিনে কাছের মানুষকে নিজে হাতে তার পছন্দের খাবার রেঁধে খাওয়াতে পারেন। কেমন হয় যদি দু’জনেই কিছু কিছু পদ অপরের পছন্দ মতো রান্না করে খাওয়াতে পারেন।


হেঁটে দেখতে শিখুন


মনে করে বলুন তো, শেষ কবে হাতে হাত রেখে একসঙ্গে হেঁটেছেন? মনে পড়ছে না তো। এই ব্যস্ততম জীবন নিয়ে হাঁটার ফুরসতটাই যে নেই। ভালোবাসার এই দিনে সময় বার করে পাশাপাশি হাঁটুন, কথা বলুন। একসঙ্গে আকাশে সূর্যকে মেঘের আড়ালে ঢেকে যেতে দেখুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.