ভোটের দিনে কাঁদলেও ফলাফলে আসানসোলে হাসলেন জিতেন্দ্রর স্ত্রী


Odd বাংলা ডেস্ক: শেষ হাসি হাসলেন তিনিই। পুরভোটের দিন পুলিশের সামনে কেঁদে ভাসিয়েছিলেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ‘গায়ে হাত তোলার…’, আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের সেই বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি জয়ী। চৈতালি বললেন, “আমরা তো বোর্ড গঠন করতাম। আমরা যে কজন প্রতিরোধ গড়তে পারলাম, তাঁরাই জিতলাম। খারাপ লাগছে বোর্ড গঠন করতে না পেরে। ভোটের দিন জিতেন্দ্র তিওয়ারিকে তো কোথাও মুভই করতে দেওয়া হল না। ওঁ যেতে পারলে, অন্য ফল হত। কাল রাতেও স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা এক ঘণ্টার জন্য বন্ধ ছিল। কী বলবেন বলুন!”

পুরভোটের দিন বার বার উত্তপ্ত হয়ে উঠেছিল আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছিল হাজি কদমস্কুলের বুথে। ভোটের দিন সকালে স্কুলের বুথ পরিদর্শনে গিয়েছিলেন চৈতালি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী জিতেন্দ্রও। । কিন্তু স্কুল-বুথে ঢোকার আগেই ভোটারদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তবে চৈতালির অভিযোগ, তৃণমূলের লোক বিক্ষোভ দেখিয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.