উটের যৌনাঙ্গে কামড়ে দিল তরুণী! কারণ জানলে অবাক হবেন

ODD বাংলা ডেস্ক: উটের স্পর্শকাতর জায়গায় কামড় দিয়েছিলেন এক নারী। সেই ঘটনার জেরে রীতিমতো হাসপাতালে ভর্তি হতে হলো বেচারি উটকে! চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশের গ্রোস টেট এলাকার টাইগার ট্রাক শপ নামে এক চিড়িয়াখানায়। শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেয়ে সুস্থ হয়েছে উটটি।
লুইজিয়ানার ওই চিড়িয়াখানায় সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন ৬৮ বছর বয়সী গ্লোরিয়া ল্যানকাস্টার ও তার স্বামী এডমণ্ড ল্যানকাস্টার। সঙ্গে ছিল তাদের পোষা কুকুর।

ঘুরতে ঘুরতে তারা উটের খাঁচার সামনে দাঁড়ান। এরপর আচমকা দম্পতির পোষা কুকুরটি দৌড়ে ঢুকে পড়ে সেই উটের খাঁচায়।

ওই দম্পতির অভিযোগ, কুকুরটিকে আক্রমণ করতে আসে ওই উট। তারা হাজার চেষ্টা করেও উটটিকে তাড়াতে পারছিলেন না। সে কারণে বাধ্য হয়ে হামাগুড়ি দিয়ে খাঁচায় ঢুকে পড়েন ওই নারী।

ওই নারীকে দেখে ভয় পেয়ে তার উপরই বসে পড়ে উটটি। বিশাল শরীরের চাপে দমবন্ধ হয়ে আসতে থাকে গ্লোরিয়ার। আত্মরক্ষার জন্য উটের যৌনাঙ্গে কামড় দেন তিনি।

আচমকা স্পর্শকাতর জায়গায় কামড় খেয়ে চমকে ওঠে উট। তারপরই দাঁড়িয়ে যায়। সেই সুযোগে উটের খাঁচা থেকে পোষা কুকুরকে নিয়ে বেরিয়ে আসেন গ্লোরিয়া।

এদিকে যৌনাঙ্গে কামড় সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে উট। হাসপাতালে ভর্তি করে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করে তোলা হয়। ঘটনার জেরে ওই দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.