লকডাউনেও লাগামছাড়া করোনা সংক্রমণ! আতঙ্ক বাড়িয়ে একদিনে আক্রান্ত ১৫হাজার

ODD বাংলা ডেস্ক: করোনার আতঙ্ক আবার ফিরছে চিনে। স্টিলথ ওমিক্রন ভ্যারিয়্যান্ট এই মুহূর্তে আতঙ্কের অন্য নাম হয়ে গিয়েছে চিনের কাছে।সপ্তাহ পেরোতে না পেরোতেই একলাফে ১৫ হাজার করোনা কেস। শুধু মঙ্গলবারই নতুন করে ৫,২৮০ জনের শরীরে সংক্রমণ মিলেছে তার মধ্যে ৩,৫০৭ জনের উপসর্গ রয়েছে। গত পরশুর থেকে দ্বিগুণ সংক্রমণ কেসের সংখ্যা। পয়লা মার্চ থেকে এযাবৎ ১৫ হাজারেরও বেশি সংক্রমণের খবর মিলেছে।

মহামারীর শুরুর দিন থেকে এযাবৎ চিনে করোনার এত ভয়াবহতা আগে দেখা যায়নি। এখন প্রশ্ন উঠছে, কেন করোনা এই ভয়ঙ্কর রূপ নিচ্ছে? এই প্রশ্নের অনুসন্ধানে উঠে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। নতুন এক করোনার ভ্যারিয়্যান্ট ‘আগুনের গতিতে’ ছড়িয়ে পড়ছে চিনে। এবার মহামারীর নাম রূপ স্টিলথ ওমিক্রন ভ্যারিয়্যান্ট। 

সূত্রের খবর, চিনে এই ভ্যারিয়্যান্টের জেরেই নতুন একটি কোভিড ঢেউ আছড়ে পড়েছে। ওমিক্রনের এই সাব ভ্যারিয়্যান্ট স্টিলথ ওমিক্রন বা BA.2 নামেও পরিচিত। UK হেলথ এবং সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টের সাব ভ্যারিয়্যান্ট BA.2-কেই কিছু বিশেষজ্ঞরা স্টিলথ ভ্যারিয়্যান্ট বলছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.