ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, কতটা ভয়ঙ্কর প্রভাব পড়বে বাংলায়
ODD বাংলা ডেস্ক: বসন্তের মাঝেই তীব্র দাবদাহ। গরম বাড়ছে লক্ষণীয় হারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এবার দোলেও তীব্র গরম পড়ার আশঙ্কা। আরও জানা গিয়েছে, কলকাতার তাপমাত্রা উঠতে পারে ৩৭ ডিগ্রি অবধি বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি সেলসিয়াস-এর আশেপাশে ঘোরাঘুরি করবে।
আর এরই মাঝে ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি। তবে এর প্রভাব এ রাজ্যে সরাসরি না পড়লেও, প্রচুর জলীয় বাষ্প ঢোকায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। এর ফলে আগামী কয়েকদিন গরম বাড়বে। জানা গিয়েছে, ২১ মার্চ উত্তর আন্দামানের কাছে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। ২৩ মার্চ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়, এমনটাই পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে।
হাওয়া অপিস জানাচ্ছে, জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় বাড়বে অস্বস্তিও। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ,যা সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বুধবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ১৯ মার্চ সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ বলয় তৈরি হবে। আগামী কয়েকদিনে শক্তিশালী হবে নিম্নচাপ।





Post a Comment