ফের ধেয়ে আসছে বড়সড় দুর্যোগ!শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
ODD বাংলা ডেস্ক: ফের এ রাজ্যে আছড়ে পড়তে চলেছে আরও এক ভয়াবহ সাইক্লোন (Cyclone)।নাম দিয়েছে থাইল্যান্ড (Thailand) ।ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। কতটা প্রভাব ফেলতে পারে এ রাজ্যে?পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ে তার দাপট দেখাতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এ রাজ্যে। জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে এই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অভিমুখে তা একটি সাইক্লোনের আকার ধারণ করে ফেলেছে। যা আগামী কয়েকদিনের মধ্যেই দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে চলেছে।
গভীর নিম্নচাপের প্রভাবে এ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে হাঁসফাঁস গরম থেকে সাময়িক মুক্তি মিলবে তা বলাই বাহুল্য। তবে ঠিক কোন সময় এই ঘূর্ণিঝড় বঙ্গে আছড়ে পড়বে তা এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি মৌসম ভবন। যদিও সাইক্লোনটি বঙ্গোপাসাগরে প্রবেশের পর শক্তিবৃদ্ধি করবে বলেই খবর। বাংলাদেশ উপকূলেও এই সাইক্লোন তাণ্ডব চালাবে বলে জানা যাচ্ছে।





Post a Comment