মশা তাড়াতে মশার ধুপ ব্যবহার করবেন না! ঘরে থাকা এই জিনিসেই হবে বাজিমাত

ODD বাংলা ডেস্ক: গরমের মরশুমে বিকেল হলেই বাড়ে মশার উপদ্রব!আজকাল মশার ধূপ, মশা মারার স্প্রে কোনও কিছু দিয়েই মশা দূর করা যায় না। তবে খুব সহজেই এই মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন। রইল এমনই দুটি প্রাকৃতিক, ঘরোয়া কার্যকরী উপায়, যেগুলির সাহায্যে সহজেই মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

কর্পূর: 

কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। একটি কর্পূরের টুকরো একটি ছোটো পাত্রে রেখে সেটি জল দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাবে। দু’দিন পর পাত্রের জল পরিবর্তন করুন। পাত্রে রাখা আগের জল ফেলে দেবেন না। এই জল ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের উপদ্রব থেকেও মুক্তি পাবেন।

লেবু ও লবঙ্গ: 

একটি গোটা লেবু দুই টুকরো করে কেটে নিয়ে এর ভেতরের অংশে বেশ কয়েকটা করে লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রেখে লবঙ্গ গেঁথে দিন। এর পর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন। এই পদ্ধতিতে মশা ঘরের ধারেকাছে ঘেঁষবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.