মর্মান্তিক! সুদুর কানাডায় প্রাণ হারাল ৫ ভারতীয় ছাত্র
ODD বাংলা ডেস্ক: কানাডায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৫ ভারতীয় পড়ুয়ার। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। তাঁরা সকলেই একটি যাত্রীবাহী ভ্যানে করে যাচ্ছিলেন। সেই সময় ওন্টারিও হাইওয়েতে একটি ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মৃতদের নাম হরপ্রীত সিং (২৪), জসপিন্দর সিং (২১), করণপাল সিং (২২), মোহিত চৌহান (২৩) এবং পবন কুমার (২৩)। জানা গিয়েছে, তাঁরা সকলেই টরন্টো এবং মন্ট্রিল এলাকার। আহত আরও দুই ভারতীয় পড়ুয়া সেখানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই ঘটনায় ভারতীয় রাষ্ট্রদূতের তরফে ছাত্রদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। অজয় বিসারিয়া টুইটে লিখেছেন, ‘কানাডায় মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার টরন্টোর কাছে একটি দুর্ঘটনায় পাঁচ জন ভারতীয় ছাত্র মারা গেছে। হাসপাতালে আরও দু’জন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
সেই টুইট রিটুইটও করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লিখেছেন, ‘কানাডায় পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
Deeply mourn the passing away of 5 Indian students in Canada. Condolences to their families. Pray for the recovery of those injured. @IndiainToronto will provide all necessary support and assistance. https://t.co/MAkMz0uwJ7
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 14, 2022




Post a Comment