বাদশার ফ্যানদের জন্য সুখবর! এবার নতুন কেরিয়ার শুরু করছেন শাহরুখ


ODD বাংলা ডেস্ক: শাহরুখ খানের ভক্তদের জন্য দারুণ খবর।ডিজিটাল দুনিয়ায় এসআরকে প্লাস নামে এবার আস্ত একটা প্ল্যাটফর্মের মালিক হতে চলেছেন বলিউড বাদশা (Shah Rukh Khan OTT)। আর এই সুখবর নিজেই ট্যুইট করেছেন শাহরুখ (Shah Rukh Khan)। লিখেছেন, 'কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কি দুনিয়া ম্যায়'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।' নিজের ছবি পোস্ট করে উজ্জ্বল হরফে লেখা, 'এসআরকে প্লাস'। বাদশা ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে (Shah Rukh Khan OTT)।

শাহরুখ খানের এই পোস্ট দেখে উচ্ছ্বসিত সলমান খানও। তিনি ট্যুইট করেছেন, 'আজকের পার্টি শাহরুখের তরফে। তোমার নতুন ওটিটি অ্যাপের জন্য তোমাকে শুভেচ্ছা।' পরিচালক অনুরাগ কাশ্যপ ট্যুইট করে লিখেছেন, 'স্বপ্ন সত্যি হল। শাহরুখের সঙ্গে যৌথ কাজ করতে চলেছি, ওঁর নতুন ওটিটি অ্যাপ এসএরকে প্লাসে'। করণ জোহরও ট্যুইটে লিখেছেন, 'বছরের সবচেয়ে বড় খবর, এটা ওটিটির মুখ বদলে দিতে আসছে। দারুণ উচ্ছ্বসিত'।

২০১৮ সালে 'জিরো'র পর ফের বড়পর্দায় 'পাঠান' দিয়ে কামব্যাক করছেন শাহরুখ। ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। 'ওম শান্তি ওম' এবং 'চেন্নাই এক্সপ্রেসের', 'হ্যাপি নিউ ইয়ার'-এর পর চতুর্থবার শাহরুখের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

প্রসঙ্গত, সম্প্রতি বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতারি ও পরে জামিনের সময়কালে মাসখানেক নিস্তব্ধ থেকে ফের স্বমহিমায় ধরা দিয়েছেন শাহরুখ খান। 'পাঠান'-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কিং খানের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি স্পেনে সেই ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ খান। শত কর্মব্যস্ততার মাঝেই মঙ্গলবার আরও এক সুখবর দিলেন অনুরাগীদের। এবার ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছেন কিং খান, নাম SRK+।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.