উপনির্বাচনের জন্য বদলে গেল উচ্চ মাধ্যমিকের সময়সূচি, জেনে নিন নতুন রুটিন
ODD বাংলা ডেস্ক: উচ্চমাধ্যমিকের সূচিতে (Higher Secondary Routine) বদসড় বদল। নবান্নে সাংবাদিক বৈঠক করে নতুন পরীক্ষাসূচী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।এদিন উচ্চমাধ্যমিকের নয়া সূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, "বিশেষ পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত। নির্বাচন ও উচ্চমাধ্যমিক একসঙ্গে কীভাবে হবে! পরীক্ষার সময় প্রচার হলে পড়াশোনার ক্ষতি হয়। উত্তরপ্রদেশ-পঞ্জাবের সঙ্গেই একসঙ্গে উপনির্বাচন হয়ে গেলে ভালো হত।" কিন্তু তা না হয়ে মুখ্যমন্ত্রী তোপ দাগেন যে, "বিজেপির কথায় খেপে খেপে নির্বাচন হচ্ছে।"
২ এপ্রিল থেকেই শুরু হচ্ছে পরীক্ষা। ২ এপ্রিলের পর ৪ ও ৫ এপ্রিল পরীক্ষা রয়েছে। কিন্তু তারপর আবার একেবারে ১৬ এপ্রিল পরীক্ষা। মাঝে ৬ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, কোনও পরীক্ষা থাকছে না। ২১ এপ্রিলও জয়েন্টের কারণে কোনও পরীক্ষা থাকছে না।
একনজরে উচ্চমাধ্যমিকের নতুন পরীক্ষাসূচী
- ২ এপ্রিল, শনিবার- প্রথম ভাষা
- ৪ এপ্রিল, সোমবার- দ্বিতীয় ভাষা
- ৫ এপ্রিল, মঙ্গলবার- বৃত্তিমূলক পরীক্ষা
- ১৬ এপ্রিল, শনিবার- অঙ্ক
- ১৮ এপ্রিল, সোমবার- অর্থনীতি
- ১৯ এপ্রিল, মঙ্গলবার- কম্পিউটার সায়েন্স
- ২০ এপ্রিল, বুধবার- কমার্শিয়াল ল'
- ২২ এপ্রিল, শুক্রবার- পদার্থবিদ্যা
- ২৩ এপ্রিল, শনিবার- স্ট্যাটিসটিকস
- ২৬ এপ্রিল, মঙ্গলবার- কেমিস্ট্রি
- ২৭ এপ্রিল, বুধবার - বায়োলজি
অর্থাৎ ২৭ এপ্রিল শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাঝে ২১ এপ্রিল JEE মেইন রয়েছে। আর উচ্চমাধ্যমিক শেষের পর ৩০ এপ্রিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস হবে। তবে, বদলাচ্ছে না ভোটের দিন। ১২ এপ্রিল বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন হবে। যার জন্যই বদলালো উচ্চমাধ্যমিকের রুটিন। পরীক্ষাসূচিতে বদলের জন্য এদিন পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।





Post a Comment