১৭ না ১৮ মার্চ? দোল উৎসব কবে? জেনে নিন তিথি ও শুভক্ষণ


ODD বাংলা ডেস্ক: ভারতের অন্যতম বড় উৎসব হোলি। বৈষ্ণব বিশ্বাস অনুসারে, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। তারপর থেকেই দোল খেলার উৎপত্তি হয়। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। দোলের আগের দিন সন্ধ্যায় খড়, কাঠ, বাঁশ জ্বালিয়ে এক বিশেষ উৎসবের আয়োজন করা হয়, যা বাংলায় ন্যাড়াপোড়া নামে পরিচিত। জেনে নিন, ২০২২ সালের দোল পূর্ণিমার তিথি ও শুভক্ষণ।

  • দোলযাত্রার তিথি ও শুভক্ষণ এ বছর দোলযাত্রা পড়েছে - ১৮ মার্চ, শুক্রবার 
  • হোলি পড়েছে - ১৯ মার্চ, শনিবার 
  • ফাল্গুন পূর্ণিমা তিথি শুরু - ১৭ মার্চ, দুপুর ১টা ২৯ মিনিটে 
  • ফাল্গুন পূর্ণিমা তিথি শেষ - ১৮ মার্চ, দুপুর ১২টা ৪৭ মিনিটে 
  • ন্যাড়া পোড়া বা হোলিকা দহন - ১৭ মার্চ, বৃহস্পতিবার 
  • ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের শুভক্ষণ - রাত ৯টা ০৬ মিনিট থেকে রাত ১০টা ১৬ মিনিট পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.