দোলের দিন সাদা পোশাক পরে রঙ খেলুন, বদলে যাবে জীবন


ODD বাংলা ডেস্ক: সিনেমা-সিরিয়ালে দোলের দিন সাদা পোশাকে সেজে ওঠেন সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা। সাদা পোশাকে দোল খেললে দেখতে ভারি সুন্দর লাগে। তবে বাস্তবে আমরা যখন দোল খেলতে বেরোই তখন সবচেয়ে খারাপ পোশাকটি পরে বেরোই, কারণ জামায় রঙ লেগে ভাল জামা নষ্ট হয়ে যআওয়ার সম্ভাবনা থাকে। তবে জানেন কি দোলের দিন সাদা পোশাক পরার উপকার অনেক জানেন কি?-
  • দোলের দিনে সাদা পোশাক পরলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে।
  • এই দিনে সাদা রং পরলে মন শান্ত হয়। যারা কথায় কথায় রেগে যান তাদের এই দিনে বিশেষ করে সাদা পোশাক পরা উচিত।
  • দোলের একদিন আগেও যদি সাদা রঙের পোশাক পরে হোলিকা দহন করা হয়, তবে তা খুবই শুভ বলে বিবেচিত হয়। সামাজিক ক্ষেত্রে আপনার ব্যক্তিত্বে এতে শুভ প্রভাব পড়ে।
  • সাদা রঙের পোশাক পরলে সূর্যের তাপ থেকে মুক্তি পাওয়া যায়। হোলি উৎসব এমন এক সময়ে আসে যখন আবহাওয়ায় তাপ বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে সাদা রঙ আপনাকে শীতলতা দেবে।
  • গ্রহের নেতিবাচক প্রভাব কমাতে সাদা রঙের পোশাক পরা যেমন খুব শুভ বলে মনে করা হয়, তেমনই সাদা পোশাক পরলে অনেক আটকে থাকা কাজও সম্পন্ন করা যায়।
  • শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই এই দিনে সাদা পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.