বাড়ছে গরম! আগামী ৭দিনে আরও পারবে তাপমাত্রার পারদ


ODD বাংলা ডেস্ক: কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুযায়ী, সাতদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁতে পারে। জানা গিয়েছে, আগামী ১৭ মার্চ দিনের সর্বাধিক তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে পৌঁছবে। 

শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।অন্যান্য বছরগুলির তুলনায় এ বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে গরম অনেকটাই বেশি। এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। ভূতত্ত্ববিদ সুজীব কর জানিয়েছেন, উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাপমাত্রা। এ বছর রেকর্ড গরম অনুভূত হবে রাজ্যে।

শনিবার সর্বাধিক তাপমাত্রায় কোনও হেরফের নেই। তবে সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে ওইদিন। ১৩ মার্চ সর্বাধিক তাপমাত্রা খানিক বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে। এরপর থেকেই উত্তরোত্তর বাড়বে তাপমাত্রা।

আগামী ১৭ মার্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা বেড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ক্রমবর্ধমান গরম প্রসঙ্গে ভূতত্ত্ববিদ সুজীব কর (Sujib Kar) বলেন, "আগামী ১০-১২ দিন সেভাবে তাপমাত্রার তারতম্য ঘটবে না। প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে বাড়বে। চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু বাড়বে। উষ্ণতম দিনগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকভাবেই অসহ্য গরমের দিকে যাচ্ছি আমরা। আগামী ১০-১২ দিনে অনেকটাই বেড়ে যাবে।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.