জেনে নিন মজার ১০ টি ধাঁধা

 


ODD বাংলা ডেস্ক: বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। এসব ধাঁধা জানা থাকলে আপনি বন্ধুমহলে নিজেকে যথেষ্ট মজার মানুষ হিসেবে প্রমাণ করতে পারবেন। শিশুরাও এসব ধাঁধা পছন্দ করে। এ ছাড়া এ ধরনের ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়।


চলুন পাঠক, আজ জেনে নেই মজার ১০ টি ধাঁধা 


১. বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না, জিনিসটি কি?

২. কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই?

৩. আপনি যে ভাষায়ই কথা বলেন না কেন, সব ভাষাতেই জবাব দিতে পারে কে?

৪. একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে?

৫. অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে?

৬. একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে?

৭. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?

৮. বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে?

৯. উঁচু কিংবা নিচু যাই হোক না কেন, একটি নির্দিষ্ট জায়গাতেই থাকে কী?

১০. কোন জিনিস কাটলে বাড়ে?


(উত্তর দেখুন নিচে)


উত্তর মিলিয়ে নিন-

১. চিরুনি

২. ভুট্টা

৩. প্রতিধ্বনী

৪. ডাকটিকিট

৫. মোমবাতি

৬. ওপরের দিকে

৭. নাম

৮. রাতে ভালোভাবে ঘুমালেই হবে

৯. রাস্তা বা পথ,

১০. পুকুর

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.