সুন্দরবনে একসাথে দেখা গেল কয়েকটি বাঘ, কেমন ছিল অভিজ্ঞতা?



 ODD বাংলা ডেস্ক: সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। তবে বনে বাঘের দেখা মেলা ভার। আর তার ওপর বাঘের দেখা মিললেও নিজের নিরাপত্তার বিষয়টি তো আছেই। সুন্দরবনে ঘুরতে গিয়েও অনেকেই বাঘের দেখা পায় না। অনেক পর্যটক বছরের পর বছর একাধিকবার গিয়েও বাঘ দেখার অভিজ্ঞতা পাননি।

তবে গত ১২ই মার্চ একদল পর্যটকের ভাগ্যে শিকে তো ছিঁড়লোই, বরং তারা পেলেন বেশি কিছু। সুন্দরবনে ঘুরতে যাওয়া পর্যটকেরা একসঙ্গে চারটি রয়েল বেঙ্গল টাইগার দেখার বিরল ঘটনার সাক্ষী হলেন।


সুন্দরবনের কচিখালী এলাকা থেকে ফেরার পথে বিকেলের দিকে একসঙ্গে চারটি বাঘ দেখেছেন এমভি দা ওয়েভের যাত্রীরা। যদিও এই জাহাজে থাকা একজন গাইড শাহ ইলিয়াস বিন আজাদের করা মুঠোফোনের ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে তিনটি বাঘ।


গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পাশে থাকা আরেকটি পর্যটকবাহী লঞ্চ সুপতির যাত্রীরাও এই দৃশ্য দেখেছেন।


টেলিভিশন সাংবাদিক ও সুন্দরবন নিয়ে কাজ করা মোহসীন-উল হাকিম এক ফেসবুক পোস্টে এ ঘটনার কথা জানান। তিনি বলেন, সুন্দরবনে একসঙ্গে চারটি বাঘ দেখার সৌভাগ্য সত্যি বিরল। ছবিটি তুলে পাঠিয়েছেন খুলনার তাপস দা। তিনি দি ওয়েভ এর গাইড। দি ওয়েভ ছাড়াও পর্যটকবাহী লঞ্চ সুপতির যাত্রীরাও দেখেছেন একই দৃশ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.