চাকতির মধ্যে আপনি কোন সংখ্যা দেখতে পাচ্ছেন? ৯০ শতাংশই দিচ্ছে ভুল
ODD বাংলা ডেস্ক: ইদানীং নেটদুনিয়ায় ভাইরাল ‘ব্রেইনটিজার’! কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়। কখনো খুঁজে বের করতে হচ্ছে বাঘ, কখনো বা ছুঁড়ে দেওয়া হচ্ছে চিতাবাঘ বা মৌমাছি খোঁজার চ্যালেঞ্জ কখনো বা শেয়ার করা হচ্ছে কোনো অপটিক্যাল ইল্যিউশনের ছবি বা ভিডিও! নেটিজেনরা এই নতুন খেলা বেজায় পছন্দও করছেন! নিজেরা সমাধান করে ফের অন্যের উদ্দেশ্যে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়!
এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল একটি অপটিক্যাল ইল্যিউশন বা ধাঁধা! চ্যালেঞ্জটি হলো আপনি এই ছবিটার মধ্যে কোন কোন সংখ্যা দেখতে পাচ্ছেন? একেক জন একেক রকম সংখ্যা দেখতে পাচ্ছেন, কিন্তু আসল সংখ্যাটা কী? সেটা খুঁজে বের করতে কালঘাম ছুটছে নেটিজেনদের!
সম্প্রতি বেনোওয়াইন (Benonwine) নামে একটি অ্যাকাউন্ট থেকে এই অপটিক্যাল ইল্যিউশনটি শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি ডোরাকাটা কালো রঙের চাকতি, পিছনে আবছাভাবে দেখা যাচ্ছে কিছু সংখ্যা। বেশির ভাগ মানুষই উত্তর দিয়েছেন— সংখ্যাটি 528। কিন্তু সত্যিই কি তাই? আপনি কত দেখছেন?
অধিকাংশ মানুষই কালো চাকতির মধ্যে 528 সংখ্যাটা দেখতে পাচ্ছেন। কিন্তু মন দিয়ে খুঁটিয়ে দেখুন, আদতে সংখ্যাটা হল 45283 । 4 আর 3 এই দুটো নম্বর অধিকাংশেরই নজরে আসছে না। যেহুতু চাকতিটার রং সাদা কালো, আর নম্বরগুলো সাদায় লেখা, তাই 4 আর 3, এই দুটি নম্বর ক্যামাফ্লাজ করে যাচ্ছে।





Post a Comment