সুশান্তের মৃত্যু, শোকে পাথর অঙ্কিতা, কীভাবে সম্পর্ক বাঁচিয়েছিলেন ভিকি?

 


ODD বাংলা ডেস্ক: বিয়ের পর এই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে অভিনেতা অঙ্কিতা লোখন্ডে(Ankita Lokhande) ও তাঁর স্বামী ব্যবসায়ী ভিকি জৈনকে(Vicky Jain)। ছোটপর্দার এক রিয়ালিটি শোয়ে একসঙ্গে দেখা যাবে তাঁদের। সেখানে এসেই নিজের জীবনের কিছু ব্যক্তিগত কথা শেয়ার করলেন অঙ্কিতা ও ভিকি। তিনি জানান, সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput) মৃত্যু প্রভাব ফেলেছিল তাঁদের সম্পর্কে। 


২০২০ সালে ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু মেন নিতে পারেনি তাঁর বন্ধু থেকে শুরু করে স্বজনেরা। সুশান্তের সঙ্গে অঙ্কিতার বিচ্ছেদ হয়ে গেছে কিছু বছর আগেই। সুশান্তের মৃত্যুর সময় তাঁর বান্ধবী ছিলেন রিয়া চক্রবর্তী। ততদিনে জীবনে নতুন দিশা খুঁজে পেয়েছেন প্রাক্তন অঙ্কিতাও। তিনি তখন সম্পর্কে ছিলেন ব্যবসায়ী ভিকির সঙ্গে। কিন্তু প্রাক্তনের মৃত্যুতে ছুটে এসেছিলেন অঙ্কিতা। কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা, সুশান্তের পরিবারের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি। 


সেসময় অঙ্কিতার কথা সবার সামনে এলেও ভিকির প্রতিক্রিয়া জানা যায়নি। অঙ্কিতা যখন প্রাক্তনের শোকে পাথর তখন কেমন ছিলেন ভিকি। আসলে সেই সময়টা সবচেয়ে বেশি কঠিন ছিল ভিকির জন্য। কীভাবে সে সময় নিজেকে সামলেছেন, সেকথাই জানালেন তিনি। ভিকি বলেন, সেসময় অনেকেই তাঁকে খারাপ কথা শোনাতেন। কিন্তু তিনি অঙ্কিতার জন্য গর্বিত। সুশান্তের প্রতি নিজের দায়িত্ব ভোলেননি তিনি। সেই সময় তাঁদের সম্পর্ক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েছিল। অঙ্কিতাকে প্রতি মুহূর্তে সাহায্য করেছেন ভিকি। 


অঙ্কিতা বলেন, 'অনেকদিন আগেই সব ভুলে জীবনের পথে এগিয়েছি। কিন্তু সুশান্তের মৃত্যুর পর ওঁর পরিবারের পাশে দাঁড়ানো জরুরি ছিল। ভিকিকে কীভাবে বলব বুঝতে পারছিলাম না। কিন্তু আমাকে কিছু বলতে হয়নি। ও সবটা বুঝে নিয়েছিল।' গত বছর ১৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন অঙ্কিতা ও ভিকি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.