ছোট ঘরকে 'বড়' করে তুলবেন যেভাবে

 


ODD বাংলা ডেস্ক: নিজের বাড়ির মতো শান্তি বোধহয় আর অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু সম্প্রতি সময়ের বহুতল ভবনের ঘরগুলোতে হাত-পা ছড়িয়ে আয়েশ করে থাকার সুযোগ খুব কমই থাকে। জনসংখ্যা বৃদ্ধির চাপ, সেইসঙ্গে আধুনিক জীবনযাপনের সব ধরনের সুযোগ সুবিধা প্রাপ্তির চাহিদায় ঘরগুলো আয়তনে হয়ে যাচ্ছে অনেক ছোট। জায়গা এত কম থাকে যে, প্রয়োজনীয় আসবাবপত্র রাখার পর হাঁটাচলার জন্যেও অবশিষ্ট জায়গা বলতে থাকেনা কিছুই। তবে একটু মাথা খাটিয়ে গোছালেই আপনার ছোট্ট ঘরটিকে দেখাবে বেশ বড়সড়। 


ছোট ঘরকে বড় করে তুলবেন কীভাবে?


দেওয়ালের রং


ছোট ঘরের দেওয়ালের জন্য সঠিক রং বাছাই করা জরুরি। ছোট ঘরের দেওয়ালে হালকা অথচ উজ্জ্বল রং ব্যবহার করতে পারেন। সাদা, হালকা হলুদ ছোট ঘরে ভালো মানাবে। 


ঘরের পর্দা


ঘর ছোট হলে ঘরের পর্দার সঙ্গে যেন দেওয়ালের রঙের সামঞ্জস্য থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। হয় দেওয়ালের রঙের অথবা দেওয়ালের রঙ থেকে এক বা দুই পরত বেশি গাঢ় রঙের পর্দা ব্যবহার করতে পারেন।


বাড়তি জিনিস তুলে রাখুন


ঘরে অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখবেন না। যে জিনিস বা আসবাবপত্রগুলো প্রতিদিন ব্যবহার করা হয় না সেগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে সযত্নে অন্য কোথাও তুলে রাখুন। এতে ঘরে খালি জায়গা বৃদ্ধি পাবে।


আয়না লাগান


ঘর সাজাতে ব্যবহার করতে পারেন আয়না। আয়না ঘরের আয়তন দৃশ্যত বড় দেখাতে সাহায্য করে।


আসবাবপত্র


অনেক উন্নতমানের আসবাবপত্র এখন দেখা যায় বাজারে, যেগুলোর একই অঙ্গে অনেক রূপ। অর্থাৎ, একটি আসবাবকেই আপনি নানানভাবে ব্যবহার করতে পারবেন। এর একটি ভাল উদাহরণ হল সোফা কাম বেড। এর ব্যবহারে জায়গাও বাঁচে অনেকটা।


এছাড়া, ঘরের সব আসবাবপত্র দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে না রাখাই ভালো। হালকা কিছু আসবাব দেওয়ালের সঙ্গে কোণা করে রাখলে ঘর বড় দেখাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.