ফের আইনি বিপাকে শিল্পা-পতি, আর্থিক তছরুপের অভিযোগে ইডির নজরে রাজ কুন্দ্রা


ODD বাংলা ডেস্ক: আবারও আইনি বিপাকে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রাজ। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা করল ইডি (ED)। পর্ন ছবি তৈরির সূত্রে তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন অভিযোগ ইডি’র। 

গত বছরের জুলাই মাসে অনৈতিকভাবে পর্ন ছবি ও ভিডিও শ্যুটের অভিযোগে গ্রেপ্তার করা হয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। রাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে, HotShots অ্যাপের মাধ্যমে নাকি এই পর্নোগ্রাফির ব্যবসা চালাতেন রাজ ও তাঁর সাথীরা। অ্যাপের যে স্ক্রিনশট ভাইরাল হয় তাতে ‘মিসিং কন্ডোম’, ‘গেট ডার্টি’, ‘বিকিনি যোগা’র মতো কনটেন্ট দেখা যায়। গ্রেপ্তার হওয়ার দু’মাস পর গত বছরের ১৯ জুলাই জামিন পান রাজ কুন্দ্রা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্কোয়ারফিট ইন্ডিয়া ডট কম নামের এক ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, রাজ কুন্দ্রা শিল্পাকে ৩৮.৫ কোটি মূল্যের মোট ৫টি ফ্ল্যাট হস্তান্তর করেছেন। জানা গিয়েছে, শিল্পা শেট্টির কাছে স্থানান্তরিত সম্পত্তির মোট এলাকা ৫,৯৯৬ বর্গফুট। এই তথ্য সামনে আসার পর আবারও বিতর্কে জড়ান রাজ। অভিযোগ, পুরো সম্পত্তি পর্ন ব্যবসা থেকে রোজগার করা টাকা দিয়েই কিনেছিলেন রাজ। তবে এ ব্যাপারে একটি শব্দও খরচ করেননি এই তারকা দম্পতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.