কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলে কি করবেন?



 ODD বাংলা ডেস্ক: কাজের জায়গায় কখনও মনোমালিন্য হলে তা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আর সবচেয়ে ভালো যদি কোন ঝামেলা এড়িয়ে চলতে পারেন।


রোজ একসঙ্গে কাজ করলে মাঝেমধ্যে মতের অমিল দেখা যায়। কখনও বা একে-অপরের অজান্তেই কিছু বিষয় খারাপ লাগে। সেই খারাপ লাগা, মনের কষ্ট, ভুল বোঝাবুঝি সবটাই মিটিয়ে ফেলতে পারেন কিছু বিষয় খেয়াল রাখলে। দেখে যেসব বিষয়ের দিকে নজর দিলে অফিসের ঝামেলা এড়িয়ে চলতে পারবেন।


শান্ত থাকুন:


কোনও কঠিন পরিস্থিতিতেই শান্ত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাগ করে কোনও পদক্ষেপ না করাই ভাল। বরং মাথা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর বিষয়টি নিয়ে কথা বলুন।


ভুল বোঝাবুঝি হলে আলোচনা নয়:


কারও কোনও কাজে খারাপ লাগলে প্রথম প্রবণতা থাকে অন্য কোনও সহকর্মীর কাছে গিয়ে তা বলা। এতেই পরিস্থিতি ঘোলাটে হয়। এই কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে।


যার উপরে রাগ হয়েছে তার সাথে আলোচনা:


রাগ করে কথা বন্ধ করবেন না। বরং কোন বিষয় খারাপ লেগেছে সে বিষয়ে আলোচনা কতরুন। এতে করে দেখা যাবে শেষ পর্যযন্ত সমস্যা সমাধান হয়ে যাবে।


ঊর্ধ্বতন কতৃপক্ষের সাহায্য নিন:


নিজেদের মধ্যে মিটমাট না করতে পারলে সাহায্য নিন কর্তৃপক্ষের। অন্য কারও কাছে বলার তুলনায় তাকে বলাই সবচেয়ে ভাল। এতে করে প্রয়োজনীয় উপদেশও পাওয়া সম্ভব।


মনে রাখুন জায়গাটি কাজের। সেখানে ব্যক্তিগত মনোমালিন্য নয়, বরং কাজকেই গুরুত্ব দিন। তা হলেই সমস্যা কম হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.