“KK-কে চক্রান্ত করে মেরা ফেলা হয়েছে'', মমতা সরকারকে কড়া ভাষায় বিঁধলেন দিলীপ ঘোষ!
ODD বাংলা ডেস্ক: “কেকে-কে চক্রান্ত মেরা ফেলা হয়েছে, এটা হত্যা!” বিস্ফোরক মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। কেকের মৃত্যুর কারণ হিসাবে ইতিমধ্যেই নজরুল মঞ্চের চরম অব্যবস্থা, ধারণ ক্ষমতার থেকে কয়েকগুণ দর্শকের উপস্থিতি, এসি নিয়ে সমস্যা এরকম একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছিল শুরু থেকেই। এবার কয়েক ধাপ এগিয়ে সরাসরি বিখ্যাত বলিউড গায়ক কেকে-র মৃত্যুকে "হত্যা" বলে দাগিয়ে দিলেন দিলীপ ঘোষ।
এ প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন, " অমিত শাহ বলেছিলেন, বাঙ্গাল মে যাওগে তো মারে যাওগে। আজ বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। এটা কলেজের প্রোগ্রাম নয়। TMC পার্টির প্রোগ্রাম। ওরা লোক জড়ো করেছে। নেতারা অর্গানাইজ করেছে। ওকে দিয়ে জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। চলে যেতে চাইছিলেন। ওকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা।"
এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। রাজ্য সরকারের তরফে গান স্যালুট সহ বিদায় সম্বর্ধনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর বক্তব্য, " এটা থেকে যে অপরাধ বোধ তৈরি হয়েছে, তা ঢাকা দিতে গান স্যালুট। আর ওনার অভ্যাস আছে, মৃতদেহ চুরি করে নেওয়ার। অসুস্থ হওয়ার পর হাসপাতালে না নিয়ে গিয়ে হোটেলে নিয়ে যাওয়া হল কেন? কেকে তো নিজে ঠিক করবেন না। উনি তখন অসুস্থ। বাকিরা কী করছিল? কার দায়িত্ব ছিল? উনি অসুস্থ বোধ করছেন, পাশে থাকা লোকজন চিৎকার করছে। একটা বদ্ধ জায়গায় ঘন্টার পর ঘন্টা গান করানো হয়েছে। উল্লাস করছে। অমানবিক ঘটনা। এটার তদন্ত হোক।"





Post a Comment