রোদে না দিয়েও কীভাবে বানাতে পারেন আমসত্ত্ব রইল সেই রেসিপি


ODD বাংলা ডেস্ক: এই গরমে আম আর তা থেকে তৈরি আমসত্ত্ব খেতে কার না ভাললাগে। তবে আমসত্ত্ব বানানো অনেক ঝক্কি মনে করে অনেকে তা বানাতে চান না, আজ আপনাদের জন্য় রইল রোদে না দিয়েই কীভাবে আমসত্ত্ব বানানো যায় তার রেসিপি-

উপকরণ–

১) আম চটকে নেওয়া ( মিষ্টি আমসত্ত্ব খেতে চাইলে পাকা আম আঁটি ফেলে চটকে নেবেন। আর টক মিষ্টি খেতে চাইলে কাঁচা ও পাকা আম মিলিয়ে নেবেন। সেক্ষেত্রে কাঁচা আম সিদ্ধ করে আঁটি ফেলে চটকে নিতে হবে)
২) চিনি (যতটা আম তার সম পরিমাণ চিনি। এক কাপ আম হলে ১ কাপ চিনি। তবে নিজের স্বাদ অনুযায়ী দেওয়া যাবে)
৩) সর্ষের তেল প্রয়োজনমতো

প্রণালি–

আম চটকে নিন ভালো মত। তারপর ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন কোনও জল ছাড়া। আমে আঁশ থাকলে চালনি দিয়ে চেলে নেবেন।এবার একটি ভারি তলার কড়াইতে এই আম ও চিনি দিয়ে জ্বাল দিন। ঘন ঘন নাড়তে থাকুন। আম থকথকে হালুয়ার মত হয়ে গেলে নামিয়ে নিন।এবার একটি বাঁশের কুলো বা ডালায় সর্ষের তেল মাখিয়ে নিন। তার ওপরে এই জ্বাল দেওয়া থকথকে আম হাত দিয়ে লেপে দিন। তারপর এই কুলো বা ডালাকে রেখে দিন চুলার নিচে!আপনি চাইলে রোদে দিতে পারেন, তবে যাদের বাড়িতে রোদে দেওয়া সমস্যা তারা গ্যাসের নিচে রেখে দিলেও চমৎকার আমসত্ত্ব হবে। চাইলে ওভেনেও বেক করতে পারেন।

১৮০ ডিগ্রি তাপমাত্রায় বেক করতে পারেন শুকিয়ে যাওয়া পর্যন্ত।আপনি চাইলে একটি লেয়ার শুকিয়ে গেলে ওপরে আরও একটি লেয়ার দিতে পারেন। প্রত্যেকটি লেয়ার দেওয়ার পরই ভালো করে শুকিয়ে নিতে হবে।শুকিয়ে গেলে তুলে ফ্রিজে বা এয়ার টাইট কৌটায় ভরে সংরক্ষণ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.