রাষ্ট্রপতি নির্বাচনের দিণক্ষণ প্রকাশ করল নির্বাচন কমিশন
দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া জরুরি। তাই বৃহস্পতিবার এই নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই নির্বাচনে নাগরিকরা প্রত্যক্ষ ভাবে অংশ নেন না। তাঁদের হয়ে জনপ্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন। সাংসদ এবং বিধায়ক মিলিয়ে মোট ৪,৮০৯ জন অংশ নেবেন এই নির্বাচনে। তাঁদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপতি।





Post a Comment