রান্নার পর টমেটোর খোসা ফেলে দেন? ত্বক উজ্জ্বল করতে ও বাড়ি পরিষ্কার করতে ব্যবহার করুন
ODD বাংলা ডেস্ক: মূলত টমেটোর ভিতরের জেলের মতো অংশ ব্যবহার করে তৈরি করে থাকি এই সকল প্যাক। তবে, এবার ত্বকের যত্নে ব্যবহার করুন টমেটোর খোসা। আজ রইল একটি টমেটোর খোসার গুণের কথা। জেনে নিন কীভাবে এবং কেন ব্যবহার করবেন এটি।
ত্বকের যত্নে টমেটোর ব্যবহারের কথা কম-বেশি সকলেরই জানা। টমেটো দিয়ে নানা রকম প্যাক বানিয়ে থাকি সকলে। মূলত টমেটোর ভিতরের জেলের মতো অংশ ব্যবহার করে তৈরি করে থাকি এই সকল প্যাক। তবে, এবার ত্বকের যত্নে ব্যবহার করুন টমেটোর খোসা। আজ রইল একটি টমেটোর খোসার গুণের কথা। জেনে নিন কীভাবে এবং কেন ব্যবহার করবেন এটি।
টমেটোর খোসায় প্রচুর ভিটামিন রয়েছে। আছে ক্যারোটিনয়েড। এতে ফ্ল্যাভোনল পাওযা যায়। এবার এই খোলাস ফেলে না দিয়ে তা ত্বকের যত্নে ব্যবহার করুন। টমেটোর খোসা শুকিয়ে গুঁড় করে নিন। তার সঙ্গে মেশান গোলাপ জল। মিশ্রণটি ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। উপকার পাবেন।
গরমে অনেকেরই ত্বকে অধিক তেল নিঃসরণ হয়। সারাদিন মুখ তেলা দেখায়। এর থেকে মুক্তি পেতে টমেটোর খোসা ব্যবহার করুন। টমেটোর খোসা মুখে লাগান। ১০ তেকে ১৫ মিনিট পর জলে ধুয়ে নিন। ত্বকের তেলা ভাব দূর হবে। প্রতিদিন ব্যবহার করতে পারেন এই প্যাক। আর টমেটোর গুণে যেমন তেলা ভাব দূর হবে, তেমনই দূর হবে ট্যান।
ঘর পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টমেটোর খোসা। রান্না ঘরে অনেক সময় জং -এর দাগ থাকে। সেই দাগ তুলতে ব্যবহার করুন টমেটোর খোসা। একটি পাত্রে টমেটোর খোসা ও বেকিং সোডা নিন। মিশ্রণটি জঙের ওপর দিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে দূর হবে জঙের দাগ।
রান্নাতেও ব্যবহার করতে পারেন এই টমেটোর খোসা। টমেটোর খোসা দিয়ে তৈরি করুন টমেটো স্যুপ। টমেটোর খোসা শুকিয় নিন। এবার আদা, রসুন ও ধনে দিয়ে পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণ ব্যবহার করুন স্যুপ তৈরিতে। এটি বেশ উপকারী। খাবারে স্বাদ দ্বিগুন করবে এই উপাদান।
এবার থেকে টমেটোর খোসা ফেলে না দিয়ে এই কয় উপায় তা ব্যবহার করুন। শুধু টমেটো নয়, বিভিন্ন সবজি ও ফলের খোসাতে রয়েছে একাধিক পুষ্টিকর উপাদান। যা ত্বকের জন্য যেমন উপকারী, তেমনই একাধিক ঘরের কাজে ব্যবহৃত হয় এই সব জিনিস। তা এবার থেকে রান্নার পর টমেটোর খোসা ফেলে না দিয়ে তা ব্যবহার করুন একাধিক কাজে। রূপচর্চা থেকে ঘরের কাজে টমেটো খোসার ভুমিকা গুরুত্বপূর্ণ।





Post a Comment