হু হু করে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, গোষ্ঠী সংক্রমণ শুরু, বলছে WHO


ODD বাংলা ডেস্ক: করোনার মাঝেই আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কিপক্স। আর এবার মাঙ্কিপক্স নিয়ে উদ্বেগ প্রকাশ করল হু। বিশ্বের ২৯টি দেশে ১০০০ জনেরও বেশি মানুষের শরীরে এই জীবাণুর হদিশ পাওয়া গিয়েছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্স যেভাবে ছড়াচ্ছে, তা নিয়ে জরুরি বৈঠকে বসল WHO।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে বিশ্বের বেশ কিছু দেশে ইতিমধ্যেই এই সংক্রমণের কমিউনিটি ট্রান্সমিশন অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ ছড়ানো শুরু হয়ে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা টেড্রস আধনম (Tedros Adhanom Ghebreyesus) প্রেস বিবৃতিতে জানিয়েছে, এর ফলে সবথেকে বেশি বিপদে শিশু ও গর্ভবতী মহিলারা।

সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রার্দুভাব দেখা দিয়েছে জার্মানিতে। এছাড়া আমেরিকা, বেলজিয়াম, স্পেন, সুইডেনের মতো দেশগুলিতে মিলেছে MONKEY POX -র জীবাণু। উদ্বেগ থাকলেও, যদিও ভাইরাস নিয়ে এখনই কোনও চিন্তার কারণ নেই বলেও আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আক্রান্ত দেশগুলিকে নজরদারি বাড়ানোর জন্য সংস্থার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান প্রধান টেড্রোস আধনম সাংবাদিকদের জানিয়েছেন, MONKEY POX -র উপর নজরদারি চলছে। কিন্তু যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ভবিষ্যতে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.