৩৯ বার প্রত্যাখ্যান হওয়ার পর গুগলে চাকরি পেলেন তরুণ

ODD বাংলা ডেস্ক: একবার না পারিলে দেখ শতবার– কবি কালীপ্রসন্ন ঘোষের এ লাইনটি সম্ভবত টেইলর কোহেনের বেশ পছন্দের! অথবা তিনি এই লাইনের মাধ্যমে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন। তাইতো বার বার প্রত্যাখ্যাত হয়েও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত তিনি জিতেছেন, জয়ী হয়েছে তার চেষ্টা!
টেইলর কোহেনের স্বপ্ন ছিল গুগলের উন্নয়নে অংশীদার হওয়া। তাই তিনি একের পর এক চেষ্টা করে গেছেন গুগলে চাকরির আবেদনের মাধ্যমে। কিন্তু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাকে টানা ৩৯ বার প্রত্যাখ্যান করে। দীর্ঘ চেষ্টা ও অধ্যবসায়ের কারণে অবশেষে পেয়েছেন স্বপ্নের চাকরির দেখা। ৪০ বারের চেষ্টায় গুগল থেকে পেলেন চাকরির অফার।

এতবার প্রত্যাখ্যাত হয়েও কখনো নিরাশ হননি কোহেন। বরং একেকটা হারকে, অভিজ্ঞতা হিসেবেই মনে করেছেন তিনি। ২০২২ সালে এসে স্বপ্ন তাকে ধরা দিলো। সাফল্যের পেছনে ছুটতে ছুটতে তাকে কিন্তু শতবার হোঁছট খেতে হয়নি। তিনি ৪০ বারেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

কোহেন জানিয়েছেন, অধ্যবসায় ও উন্মাদনার মধ্যে একটি সূক্ষ্ম লাইন রয়েছে। আমি এখনো খুঁজে বের করার চেষ্টা করছি আমার কোনটি আছে। ৩৯ বার প্রত্যাখ্যান হওয়ার কথাও জানান তিনি।

২০১৯ সালের ২৫ আগস্ট গুগলে প্রথম আবেদন করেন টেইলর কোহেন। এর মধ্যে এতগুলো মাস চলে গেল, তিনিও একের পর এক ইন্টারভিউ দিতে থাকলেন। কিন্তু ব্যর্থ হওয়ার পরও চেষ্টা থেকে বিরত থাকেননি। ২০২২ সালের ১৯ জুলাই পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়।

কোহেন নিজেই গুগলের মতো কোম্পানিতে নিজের চাকরি পাওয়ার সুখবর জানিয়েছেন । তাছাড়া তিনি কত বার ব্যর্থ হয়েছেন তারও একটি স্ক্রিন শট প্রকাশ করছেন। এর আগে কোহেন ডোরড্যাশে নিয়োজিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.