'ওই টাকা আমার নয়', জেরার মুখে ভেঙে পড়লেন পার্থ-সাথী অর্পিতা

ODD বাংলা ডেস্ক: অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট যেন 'মিনি ব্যাঙ্ক'! উদ্ধার হওয়া ৫০ কোটিরও বেশি নগদের 'মালিক' ও উৎস সন্ধানে ইডি আধিকারিকদের লাগাতার প্রশ্নের মুখে ভেঙে পড়লেন বেলঘরিয়া ও টালিগঞ্জের মিনি ব্যাঙ্ক ফ্ল্যাটের মালকিন।টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী জানিয়েছেন, ওই টাকা আমার নয়। ওই রুমে আমার যাওয়া বারণ ছিল। টাকা রাখা হত জানতাম কিন্তু এত টাকা ছিল তা জানতাম না।'' ED সূত্রের দাবি, জেরায় তিনি পার্থ চট্টোপাধ্যায়ের নামও করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.