আচমকা কলকাতায় জ্যাকলিন ফার্নান্ডেজ! পুজো দিলেন কালীঘাট মন্দিরে


ODD বাংলা ডেস্ক: শ্যুটিং বা অন্য কাজে নয়, আচমকাই কলকাতায় এসে পুজো দিয়ে গেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ৷ মঙ্গলবার সকালে কলকাতায় পা রাখেন জ্যাকলিন ৷ বিকেলেই তাঁকে দেখা যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে৷ শ্রীলঙ্কান সুন্দরীর মুখ মাস্কে ঢাকা থাকলেও তাঁকে চিনতে ভুল করেননি ভক্তরা৷ পুজো দিয়ে বেরিয়ে আসতেই ক্যামেরাবন্দী হন জ্যাকলিন৷ সম্প্রতি ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের ৷ মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর বিভিন্ন ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.