ODD বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের বাসিন্দা এক ব্যক্তি এমন অঙ্কের বিদ্যুতের বিল পেলেন যে, তাঁকে ঠাঁই নিতে হল সোজা হাসপাতালে! শুনতে অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি। এটাই ঘটেছে। মধ্যপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির কাছে ৩,৪১৯ কোটি টাকার বিদ্যুতের বিল আসে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়। এই বিশাল অঙ্কের বিদ্যুতের বিল দেখে তারপরই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সোজা হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সঙ্গে সঙ্গেই তাঁরা যোগাযোগ করেন মধ্যপ্রদেশ সরকার পরিচালিত বিদ্যুৎ সংস্থার সঙ্গে।এরপরই এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে ওই সংস্থা।
Post a Comment