'মন্ত্রিত্ব ছাড়বেন?' সংক্ষেপে সিদ্ধান্ত জানিয়ে দিলেন পার্থ

ODD বাংলা ডেস্ক: তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিরোধীরা৷ নিজের দল তৃণমূল কংগ্রেস অবশ্য প্রকাশ্যে তাঁর পাশেই দাঁড়িয়েছে৷ কিন্তু তিনি নিজেও যে মন্ত্রিত্ব ছাড়ার কথা ভাবছেন না, তা স্পষ্ট করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এ দিন জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ সেখানেই ঢোকার সময় তাঁকে সংবাদিকরা প্রশ্ন করেন, 'পার্থদা, আপনি কি মন্ত্রিত্ব ছাড়বেন?' জবাবে রাজ্যের শিল্প মন্ত্রী পাল্টা বলেন, 'কারণ কী?' সংক্ষিপ্ত এই জবাবেই পার্থ বুঝিয়ে দিলেন, ইডি-র হাতে গ্রেফতার হলেও মন্ত্রিত্ব ছাড়ার কথা ভাবছেন না তিনি৷


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.