বিজেপি নেতাকে কুপিয়ে খুন, দোষীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ রাজ্যজুড়ে


ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় কর্ণাটকে এক তরুণ বিজেপি নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রবীণ নেত্তারু নামের ওই নেতার মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাই শোকপ্রকাশ করে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্য়েই দোষীদের গ্রেপ্তারির দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ।ইতিমধ্যেই পাঁচটি স্পেশাল পুলিশ টিম গঠন করা হয়েছে অভিযুক্তদের ধরতে। তাদের মধ্যে তিনটি দলকে কেরল এবং কর্ণাটকের মাদিকেরি ও হাসানে পাঠানো হয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একথা জানিয়েছেন জেলার পুলিশ সুপারিটেন্ডেন্ট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.