ব্যর্থ চাবিওয়ালা, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকল ইডি, চলছে তল্লাশি!
ODD বাংলা ডেস্ক: চাবিওয়ালাকে ডেকে এনেও কাজের কাজ হল না। শেষপর্যন্ত বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকল ED। অর্পিতার আরও কয়েকটি সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সেখানেই অভিযান চলছে। ইডি পৌঁছেছে বেলঘরিয়ায় অর্পিতার মায়ের বাড়িতেও। বেলঘরিয়ার অভিজাত আবাসনের দরজার তালা খোলার জন্য এক চাবিওয়ালাকে খবর দেন ইডি আধিকারিকরা। সেই চাবিওয়ালা এসে কয়েক ঘণ্টা চেষ্টা করেন। কিন্তু তাও অভিজাত আবাসনের ‘এইট-এ’ ফ্ল্যাটের দরজা খোলা যায়নি। অতঃপর, তালা ভাঙার সিদ্ধান্ত নেয় ইডি। গ্রেফতার হওয়ার ৭২ ঘণ্টা আগেও অর্পিতা এই ফ্ল্যাটে এসেছিলেন বলে খবর।





Post a Comment