জাতীয় সড়কে ছড়িয়ে রয়েছে হাজার হাজার সামুদ্রিক মাছ, তীব্র চাঞ্চল্য এলাকায়
ODD বাংলা ডেস্ক: সাতসকালে প্রবল চাঞ্চল কাঁথির জালালখাঁবাড়ে। রাস্তায় লুটোপুটি খাচ্ছে হাজার হাজার মাছ। বুধবার সকালে স্থানীয়রা দেখতে পান ১১৬বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে উল্টে গিয়েছে একটি মাছ বোঝাই ট্রাক। রাস্তজুড়ে পড়ে রয়েছে হাজার হাজার সামুদ্রিক মাছ।স্থানীয়দের দাবি, দিঘার দিক থেকে আসছিল ওই মাছ বোঝাই ট্রাকটি। কাঁথির কাছাকাছি এসে জালালখাবাড়ের কাছে সেটি আচমকাই রাস্তার উপরে উল্টে যায়। এক স্থানীয় বাসিন্দার দাবি, ট্রাকটি ওভারলোড ছিল। টায়ার ফেটে যাওয়ায় সেটি রাস্তার উপরে উল্টে যায়।




News er caption dekhe mone holo kono kichu aloukik ghotna ghoteche jar phole samudrik mach jatiyo soroke aasroy niyeche.
উত্তরমুছুন