ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না, জানিয়ে দিন কেন্দ্র
ODD বাংলা ডেস্ক: ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পাঠ শেষ করার সুযোগ মেলার সম্ভাবনা আপাতত নেই। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান তাদের হাতে নেই। গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে ইউক্রেনে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হয় হাজার হাজার পড়ুয়াকে। তাঁদের মধ্যে বেশির ভাগই ডাক্তারি পড়ুয়া। যাঁরা ভবিষ্যৎ নিয়ে ব্যাপক দোলাচলে পড়েন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে নিয়ে নেওয়ার আশ্বাস দেন। তবে সে জন্য প্রয়োজন কেন্দ্রের ছাড়পত্রের। কিন্তু শেষ খবর অনুযায়ী, তেমন কোনও সংস্থান কেন্দ্রের হাতে নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।





Post a Comment